প্রাকৃতিকভাবে তৈরি, ভেজালমুক্ত আখের গুড় যা আপনাকে দেবে প্রকৃত মিষ্টির স্বাদ ও পুষ্টি
খাঁটি আখের গুড়ের রং তেমন উজ্জ্বল হবে না। সুতা তৈরির কারখানায় ব্যবহৃত কেমিক্যাল (হাইড্রোজ) মিশিয়ে গুড়ের রং উজ্জ্বল করা হয়।
দানাদার গুড় জ্বালের তারতম্যের জন্য জ্বাল কিছুটা কম হলে উপরে লিকুইড ক্রমে হালকা ফেনা ভেসে থাকে।
হাইড্রোজ মিশ্রিত গুড়ে প্রায় ১ সপ্তাহ পর্যন্ত মৃদু আকারে কেমিক্যাল এর ঝাঁঝ / মৃদু ঘ্রাণ পাওয়া যায়।
খাঁটি আখের গুড়ে অনেক সুন্দর ঘ্রাণ ছড়ায় এবং মিষ্টতা স্বাভাবিক হয়। অতিরিক্ত মিষ্টি হলে বুঝবেন চিনি মেশানো আছে।
বি.দ্র.ফেব্রুয়ারি থেকে এপ্রিল — এই সময়ের খাঁটি গুড়ে অন্য সময়ের তুলনায় বেশি মিষ্টতা পাওয়া যায়।
বাংলাদেশে অনেক জাতের আখ চাষ হয়। তার মধ্যে চিবিয়ে / গুড়ের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় আখের জাত অমৃত। যতদিন থাকবে ততদিন এই আখের রস দিয়েই গুড় বানিয়ে থাকি।
আমাদের গুড় যে খাঁটি, এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত গ্যারান্টি শুধু আমরাই দিচ্ছি। ল্যাব টেস্টের মাধ্যমে কেউ বিন্দু পরিমাণ ভেজাল প্রমাণ করলে যেকোনো শাস্তি মেনে নেব।
কোন আখের গুড় কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করে অঞ্চল, মাটি, জাত, পরিচর্যা ও রস জ্বালানোর ওপর। আমাদের (শিবগঞ্জ) এই অঞ্চলে বহু আগে থেকে আখ চাষ জনপ্রিয়। এই অঞ্চলের সন্তান হিসেবে আখের ভালো/মন্দের ব্যাপারে আমাদের ধারণা অন্যদের থেকে তুলনামূলক বেশি।
এই ব্যাপারে প্রতিটি কাস্টমারের প্রতি অনুরোধ—নিজের কষ্টার্জিত টাকায় পণ্য কিনে চেক করে নেওয়া আপনার মৌলিক অধিকার। তাই অনুরোধ থাকবে, যেকোনো খাবার পণ্য মূল্য পরিশোধের আগে (খেয়ে) চেক করে নেবেন। এতে অসাধু সেলারদের দৌরাত্ম্য কমবে।



অর্ডার কনফার্ম করার জন্য, নিচের ফর্মটি সম্পূর্ণ পূরণ করুন